,

দীপন ও ব্লগার হত্যার নির্দেশদাতা জিয়া : ডিবি

1478942868নিউজ ডেস্ক : প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যা নিলয় হত্যার নির্দেশদাতা বড় ভাই হলেন সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়াউল হক। তার নির্দেশেই লেখক অভিজিৎ রায়সহ ১০-১২ জনকে হত্যা করা হয়েছে।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্ন উত্তর পর্বে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব কথা বলেন।

তিনি জানান, শুক্রবার রাতে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে প্রকাশক দীপন ও ব্লগার নিলয় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে খায়রুল ওরফে রিফাত ওরফে জামিলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত খায়রুল আনসারুল্লাহ বাংলাটিমের আইটি বিশেষজ্ঞ।

আবদুল বাতেন জানান, খায়রুল বিভিন্ন লেখক, ব্লগার ও প্রকাশকের তথ্য সংগ্রহ করে তার বড় ভাইয়ের কাছে উপস্থাপন করে। বড় ভাই  নির্দেশ দিলে তাকে হত্যার পরিকল্পনার করা হয়। এছাড়া কিলিং মিশন শেষ হওয়ার পর দায় স্বীকারের বিষয়টি দেখাশুনা করতেন খায়রুল।

ডিবির যুগ্ম কমিশনার জানান, অভিজিৎ হত্যায় সংগৃহীত ভিডিও ফুটেজটি খায়রুলকে দেখানো হয়েছে। কিলিং মিশনে অংশ নেয়া চার যুবককে খায়রুল শনাক্ত করেছে।

২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে খুন করা হয়। অন্যদিকে একই বছরের ৮ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা