,

বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর ছেলে গ্রেফতার

rakobসিলেট প্রতিনিধি : সিলেট খেকে বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করা হয়েছে। জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা বলে জানান জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান।তিনি বলেন, বেলা একটা দিকে গ্রেফতার করা হয়েছে। দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে, গত ১৩ আগস্ট সপরিবারে ভারতে পালিয়ে যান বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী। গ্রেফতার এড়াতে পরিবারের ৪ সদস্যসহ ভারতে পালিয়ে যান সিলেটের বিতর্কিত এই ব্যবসায়ী ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা। গ্রেফতারি পরোয়ানা জারির পরই তিনি পালিয়ে যান।

প্রসঙ্গত, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী।

গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের আপিল বিভাগের এক বেঞ্চ তারাপুর চা-বাগান দখল করে গড়ে ওঠা সব স্থাপনা ছয় মাসের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেন। রায় বাস্তবায়ন করতে সিলেটের জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়।

১৫ মে চা বাগানের বিভিন্ন স্থাপনা ছাড়া ৩২৩ একর ভূমি সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বুঝিয়ে দেয় জেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা