বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ৩ দিনের জন্য বাড়ল পুরানো নোট ব্যবহারের সময়

note-1-550x390সারা দেশের বড় নোট বাতিল ঘোষণা হওয়ার পরই সাধারন মানুষে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। লোকেদের কাছে দরকারি জিনিস কেনার জন্য নেই টাকা। সঙ্গে ব্যাংক এবং এটিএমের ভিতর লম্বা লাইন আরও টেনশন বাড়িয়ে তুলেছে। এরমধ্যেই মানুষের এত অসুবিধাকে সামনে রেখে সরকারের তরফ থেকে এসেছে স্বস্তির খবর। সরকার সারা দেশে হাসপাতাল, পেট্রোল পাম্প, রেলওয়ে এবং মেট্রো কাউন্টারে ৫০০ এবং ১০০০ টাকার পুরানো নোট চালানোর সময়সীমা আরও তিন দিন বাড়িয়ে দিয়েছে। এবার এই সব স্থানে পুরানো ৫০০ এবং ১০০০ টাকার নোট চলবে ১৪ নভেম্বর মাঝরাত পর্যন্ত। সঙ্গে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি ন্যাশানাল হাউওয়েকে টোল ফ্রি রাখার ব্যাবস্থাও তিন দিন বাড়িয়ে দিয়েছেন। এর আগের সময়সীমা ছিল ১১ নভেম্বর মাঝরাত পর্যন্ত।

অর্থমন্ত্রালয়ের তরফ থেকে আবার একটি বয়ান জারি করে বলা হয়েছে, কষ্টার্জিত টাকা নিরাপদ আছে। বড় নোট জমা করানোর জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আড়াই লক্ষ টাকা পর্যন্ত জমা দেবার জন্য আয়কর দফতরকে কোনো তথ্য দিতে হবে না। তবে অজ্ঞাত লোকেদের টাকা জমা করবেন না।

রিজার্ভ ব্যাংক সারা দেশে লক্ষ লক্ষ লোকের হাহাকার দেখে বলেছে, ধৈর্য ধরুন ব্যাংকগুলিতে পর্যাপ্ত টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক মেনে নিয়েছে যে এটিএম চালু করতে অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। দেশের সমস্ত এটিএম চালু হয়ে গেলে পরিস্থিতি অনেকটাই পাল্টাবে।

এদিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধুতি ভট্টাচার্য বলেছেন ১০ থেকে ১১ নভেম্বর দুপুরের মধ্যে ৫৩ হাজার কোটি টাকা জমা করা হয়েছে। এবং ১৫০০ কোটি টাকার নোট পাল্টানো হয়েছে। এদিকে এত লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসেছে এবং ঘোষণা করেছে দিল্লি, মুম্বই, গুড়গাঁও, পুণে বেঙ্গালুরুতে ৫ লক্ষ টাকার পিৎজা ফ্রিতে বিতরণ করবে যারা ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে আছেন তাঁদের জন্য।

দেশের অনেক এটিএম চালু হতে পারেনি। টাকা তোলার জন্য সকালে এটিএম গুলিতে ঘুরতে থাকেন। কিন্তু কের এটিএম নিরাশ হয়ে ফিরে আসেন। কিছু ব্যাংকের এটিএম খোলা থাকলেও তাতে লম্বা লাইন পড়েছিল।

এসবি আইয়ের তরফ থেকে বলা হয়েছে এটিএম সেবা ঠিক হতে সময় লাগবে ১০ দিন। আসলে যে সমস্ত এটিএম গুলিতে ৫০০ এবং ১০০০ টাকার নোট দেওয়া হত সেখানে ১০০ এবং ২০০০ টাকার নোট বিতরণের ব্যবস্থা নেই। এদিকে ১০০০ টাকার নোট এখনও আসেনি। ৫০০ টাকার নোটও পরিমানে কম। তাই এত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।