বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গড়িমসি না করে জনসভার অনুমতি দিন : রিজভী

169637_19নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশকে আইনানুগ আচরণ করার আহ্বান জানিয়ে বলেছেন, আগামীকাল রবিবার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপিকে জনসভার অনুমতিদানে কোনো প্রকার টালবাহানা, গড়িমসি না করে আজকেই জনসভা অনুষ্ঠানের অনুমতি দিন। আপনারা আওয়ামী লীগের নয়, জনগণের সেবক হিসেবে আইনানুগ আচরণ করুন।

বিএনপির এই নেতা এক সংবাদ সম্মেলনে বলেন, পৃথিবীতে কখনোই প্রশাসনকে দলীয়করণ করে কোনো একদলীয় শাসনব্যবস্থার একনায়কের শেষ রক্ষা হয়নি। ক্ষমতাসীনদের মায়ামুগ্ধ হয়ে জনগণের অধিকারকে হরণ করে নিজেদেরকে গণশত্রুতে পরিণত করবেন না। আমরা নিশ্চিত-আজকেই আপনারা বিএনপির জনসভা সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিবেন।

সমাবেশের অনুমতি দেয়ার ব্যাপারে পুলিশের গড়িমসির অভিযোগ করে রিজভী বলেন, জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি তথা শান্তিপূর্ণ সমাবেশকে নিয়ে পুলিশের টালবাহানা ও কর্মসূচি অনুষ্ঠানের অনুমতি প্রদানে গড়িমসি করা দেশে বিদ্যমান বিকৃত শাসনেরই প্রতিফলন। এতে রাষ্ট্রের অমানবিক চেহারাটাই ফুটে ওঠে।

তিনি বলেন, আওয়ামী শাসকগোষ্ঠী এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনী ভয় ও শঙ্কার রোগে ভুগছে। মানুষের জমায়েতের কথা শুনলেই তারা শঙ্কিত হয়ে ওঠে। তার কারণ বিরোধী দল আয়োজিত এধরনের গণজমায়েতে সরকারের দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে। এই আশঙ্কায় সরকার পুলিশকে দিয়ে বিরোধী দলের সংবিধান স্বীকৃত কর্মসূচিকে নস্যাৎ করে চলেছে। আমাদের প্রশ্ন হচ্ছে-পুলিশ কিসের প্রতিশোধ নিচ্ছে? ক্ষমতাবিলাসীদের স্বার্থপরতা রক্ষায় পুলিশ কেন ভূমিকা রাখছে? দেশকে কেন সর্বনাশের ধাক্কায় অতল গহব্বরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ যদি এধরনের অগণতান্ত্রিক, অনিয়মতান্ত্রিক, বেআইনী এবং সংবিধানবিরোধী ভূমিকা অব্যাহত রাখে তবে জনগণের কাছে তাদেরকে একদিন জবাবদিহি করতেই হবে। আমরা আবারো পুলিশ প্রশাসনকে বলতে চাই-আগামীকাল ১৩ নভেম্বরের সমাবেশের অনুমতি আজকেই দিবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ