আমি কারো অশ্লীল প্রস্তাবে সাড়া দেই নাই
১৯৯৭ সালে মৌমাছি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে প্রবেশ করেন এক সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা মুনমুন। এরপর তিনি অভিনয় করেন-স্পর্ধা, লেডি রংবাজ, নারী, মার্ডার, মরণ কামড়, রাজাসহ বেশ কিছু চলচ্চিত্রে। পর্দায় তার খোলামেলা উপস্থিতি নিয়ে বিতর্ক রয়েছে। অতীতের বিতর্ক আর বর্তমান কাজ নিয়ে কথা বলেছেন এই প্রতিবেদকের সঙ্গে। পাঠকদের জন্য সাক্ষাতকারের কিছু অংশ তুলে ধরা হলো-
অতীত ক্যারিয়ার নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আপনার অনেক চলচ্চিত্র ‘অশ্লীল’ তকমা পেয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
আমি কোনো অশ্লীল ছবিতে অভিনয় করিনি। সবসময়ই নায়িকাদেরকে একটু খোলামেলা কাপড় পরে ক্যামেরার সামনে যেতে হয়। এতে ওই নায়িকাকে বিতর্কিত বলা যায় না। আমার অভিনীত অসংখ্য সুপারহিট ছবি রয়েছে। তাহলে আমি বিতর্কিত হলাম কিভাবে? আমি মোহাম্মদ হোসেনের ‘নিষিদ্ধ নারী’ ছবিতে অভিনয় করেছিলাম। ছবিটি প্রায় ১৫ কোটি টাকা ব্যবসা করেছিল। এমন আরও অনেক ছবিই আছে আমার চলচ্চিত্র ক্যারিয়ারে।
আপনার অভিনিত চলচ্চিত্রগুলোতে অনেক অশ্লীল দৃশ্য রয়েছে। এটা সম্পর্কে কি বলবেন?
ঐ দৃশ্যগুলো আসলে আমার না। আমার জায়গায় অন্য মেয়েকে দিয়ে আমার পোষাক পড়িয়ে ঐ দৃশ্য ধারণ করা হতো। তাছাড়া আমার ছবির মাঝখানে কাটপিছ ঢুকিয়ে দেওয়া হতো। দর্শকরা মনে করতো ঐ দৃশ্যগুলো আমার। এভাবেই আমি অশ্লীল ছবির তকমা পেয়েছি। যে দোষে আমি দোষি আসলে সেই দোষ হচ্ছে নির্মাতা আর হল মালিকদের।
আপনার খোলামেলা পোষাকে চলচ্চিত্রে হাজির হওয়াকে অনেকেই ভাল চোখে দেখেনি, এটাকে আপনি কিভাবে দেখেন?
খোলামেলা পোশাক, নাভি এবং বগল সব নায়িকাই দেখান। শাবনূরের মতো নায়িকাও এমন সব পোশাকে অনেক ছবিতেই অভিনয় করেছেন। শুধু শাবনূরই নয়, সব নায়িকাকেই কোনো না কোনো ছবিতে খোলামেলা পোশাক পরাই লাগে। এমনকি এখনকার নায়িকাদেরকেও খোলামেলা পোশাকে অভিনয় করতে দেখা যায়। তাহেল এদের নামের আগে জনপ্রিয়, আলোচিত, ব্যবসা সফল ছবির নায়িকার খেতাব যদি বসাতে পারেন তাহলে আমার নামের আগে কেন বিতর্কিত বসাবেন?
আপনার সময় আর এখনকার নায়িকাদের পোষাকের উল্লেখযোগ্য পার্থক্য কি?
যতোদুর মনে পড়ে ফিল্মের ক্যারিয়ার জীবনে আমি কোন বিতর্কে জড়াইনি। আমি অনেকগুলো বিয়ে করি নাই। আমি নায়কদের সাথে প্রেম করি নাই। আমি কারো অশ্লীল প্রস্তাবে সাড়া দেই নাই। অনেক টাকা কামাতে পারতাম যদি অশ্লীলই হতাম। আমিতো আর ফ্লপ নায়িকা ছিলাম না। আমি কারো শিডিউল ফাঁসাই নাই। আমি শুধু পরেছি ছোট পোশাক। এটা কে না পরেছে? এখনওতো পরছে সবাই। আমার যতগুলো হিট-সুপার হিট চলচ্চিত্র আছে এ দেশের অনেক নামকরা নায়ক-নায়িকাদের, সুপারস্টারদেরও নেই। আর আমি যদি বিতর্কিত হই তাহলে আমার নায়করাওতো বিতর্কিত। ইলিয়াস কাঞ্চন, মান্না, শাকিব খান, আমিন খান, নাঈম, রুবেল ওনারা কি তাহলে আমার সাথে অশ্লীল ছবিতে অভিনয় করেছিল?
বর্তমানে কি কি কাজ করছেন?
আমি এখন অভিনয় করছি ‘রাগী’ নামে একটি চলচ্চিত্রে। এছাড়াও আমার অভিনীত নির্মাণাধীন ছবির মধ্যে রয়েছে ‘দুই রাজকন্যা’। কয়েকদিন আগে দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে ৭১’ ও মিনহাজ অভির ‘মেঘকন্যা’ চলচ্চিত্রের কাজ শেষ করেছি। সূত্র: আ/সং











