বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত ছবি পোস্ট করা একাধিক ফেসবুক আইডি শনাক্ত

nasir-sm20161111021342পরিকল্পিতভাবে বিতর্কিত ছবি পোস্ট করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার ক্ষেত্র তৈরি করা হয়। ওই ঘটনার পর ঢাকার গোয়েন্দারা একাধিক সন্দেহভাজন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে এমন আলামত পেয়েছেন। রসরাজের নামে ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াও আরও কয়েকটি আইডি থেকে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হতে পারেথ এমন ছবি পোস্ট করা হয়েছিল। যার মধ্যে দুটি ফেসবুক আইডি বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। রসরাজের নামে ব্যবহৃত ফেসবুক আইডি থেকে বিতর্কিত ছবি পোস্ট করা হয়েছে রাজধানীতে বসেই এমন কিছু আলামতও পেয়েছেন সংশ্লিষ্টরা। ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কারা এ অপ্রচার চালিয়েছে, তা বের করতে সরকারের নীতিনির্ধারণী মহলের নির্দেশে তদন্ত শুরু করেছে পুলিশের একাধিক সাইবার ক্রাইম প্রতিরোধ ইউনিট। দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নাসিরনগরের ঘটনায় শুরু থেকে শেষ পর্যন্ত যারা জড়িত ছিল, তাদের অনেককেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনাক্ত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

 

এ ব্যাপারে জানতে চাইলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, বিতর্কিত ছবি পোস্ট করা কিছু ফেসবুক আইডি এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। এতে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে গুরুত্বসহকারে কাজ চলছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট থেকে মিথ্যা প্রচারণা চালিয়ে ২০১২ সালে কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দিরে হামলা চালাতে উস্কে দেওয়া হয়েছিল, যা নিয়ে দেশব্যাপী তোলপাড় চলে। এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার জন্য রসরাজের ফেসবুককে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্তে বেরিয়ে এসেছে, রসরাজের নামে খোলা ফেসবুক ছাড়া আরও একাধিক ফেসবুক থেকে বিতর্কিত ছবি পোস্ট করা হয়, যা দেখে অনেকে ‘সংক্ষুব্ধ’ হতে পারেন। বিদেশের যেসব আইডি থেকে বিতর্কিত ছবি আপলোড করা হয়েছিল, তাদের প্রকৃত নাম-পরিচয় শনাক্তে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করবে পুলিশ। অপপ্রচার চালানো একটি ফেসবুক আইডিতে দেখা গেছে, ‘বাহুবলি’ নামে একটি হিন্দি ছবির কিছু দৃশ্য ব্যবহার করে মিথ্যা ও ভুয়া ছবি পোস্ট করা হয়েছে। নাসিরনগরের ঘটনার পর রসরাজকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রথম থেকেই রসরাজ বলে আসছেন, বিতর্কিত ওই ছবি তিনি আপলোড করেননি। তার মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা ঢাকার সিআইডিতে চলছে। কীভাবে কারা রসরাজের নামে ফেসবুক আইডি খুলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ছক তৈরি করেছিল, তা বের করতে একাধিক গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে। সূত্র: সমকাল

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ