,

জলজ্যান্ত মানুষগুলোকে মৃত দেখিয়ে ফেসবুকে স্মরণ

11061702প্রযুক্তি ডেস্ক : অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের রিমেম্বারিং সেবাটি বহু মানুষকে মৃত দেখিয়ে স্মরণ করেছে। শুক্রবার বেশ কিছু সময়ের জন্য দেখা যায়, বিভিন্ন মানুষের প্রোফাইলের ওপর একটি লেবেল সাঁটা, যেটি বলছে, এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক। পরে ব্যবহারকারীদের তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্টেটাস লিখে জানাতে হয়েছে যে তারা মরেন নাই। এটিকে একটি মারাত্মক ভুল হিসেবে স্বীকার করে নিয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ভুল শোধরানো হয়েছে।

এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত। মৃত হিসেবে চিহ্নিত করা মানুষদের মধ্যে এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও রয়েছেন। অবশ্য এই ঘটনাটির একটি মজার দিকও খুঁজে বের করছেন অনেকে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইঙ্গিত করে দ্য ভার্জ নামের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট লিখছে, ফেসবুক আমেরিকার ইতিহাসের দীর্ঘতম সপ্তাহটির ইতি টানল সবাইকে এই বলে যে, তারা মারা গেছে।

বেশ কিছু ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের মৃত আত্মীয়র ফেসবুক প্রোফাইলে প্রবেশ করার সুযোগ চাইলে গত বছর ফেসবুক কর্তৃপক্ষ এই ‘মেমোরিয়াল’ সেবাটি চালু করে। এই সেবাটি ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগাম ঠিক করে যেতে পারবেন, তিনি কি মৃত্যুর পর তার ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে দিতে চান নাকি চান যে ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা