,

ড্যারেন স্যামি অধিনায়ক হিসেবে অসাধারণ : মেহেদী

sammyস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মেহেদীর ঘূর্ণি ম্যাজিক নিজের দেশে বসে দেখেছেন দুইবারের টি-টোয়েন্টি জয়ী ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। খেলা দেখেই টুইট করেছিলেন, মেহেদীর সাথে রাজশাহী কিংসে খেলতে তিনি উন্মুখ হয়ে আছেন। সেই ড্যারেন স্যামিকে অধিনায়ক হিসেবে পেয়ে কেমন লাগছে বাংলাদেশের এই তরুণ সেনসেশনের?

গতকাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় তুলে নেয় রাজশাহী। এতে মেহেদীর অবদান ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট। উইকেট দুটো কার সেটা তো বলা দরকার। একটি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং অন্যটি বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের। সাঙ্গাকারার উইকেট তুলেই স্যামির কোলে চড়ে বসলেন টিনএজার মেহেদী। ম্যাচ শেষে বললেন, স্যামির সঙ্গে তার বেশ জমে গেছে।

মেহেদী বললেন, “স্যামি অনেক খোলামেলা। সব সময় মজা করে, উপভোগ করে। দলকে দারুণভাবে অনুপ্রাণিত করতে পারে। যখন প্রথমবার আমাদের এখানে আসে, শুরু থেকেই এমন ভাবে মিশেছে যে কখনোই মনে হয়নি দূরের কেউ।”

বোঝা গেল, স্যামি যেমন মেহেদীর ঘূর্ণিতে মুগ্ধ; তেমনি স্যামির গুণমুগ্ধ মেহেদী। শুধু মেহেদী নয়, স্যামির অসাধারণ নেতৃত্বগুণে দারুণ উজ্জীবিত রাজশাহী কিংসের ক্রিকেটাররা। মাঝারি মানের দল নিয়েও বিপিএলে ভালো কিছু করার স্বপ্ন দেখছে দলটি।

মেহেদী আরও বললেন, “আমি অনেক ভাগ্যবান যে ওর মতো অধিনায়কের নেতৃত্বে খেলেছি। ও সত্যিই খুব বন্ধুত্বপরায়ণ। অধিনায়ক হিসেবে অসাধারণ।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা