,

৮৫ রানেই অলআউট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে নাকাল হতে শুরু করেছে স্টিভেন স্মিথের দল। স্বাগতিকরা সিরিজের দ্বিতীয় টেস্টেরপ্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৮৫ রানে! টস জিতে ব্যাট করতে নেমে ৮ রানেই অস্ট্রেলিয়ার ৪ উইকেট নেই! খানিক বাদে সেটি দাঁড়াল ৫ উইকেটে ১৭, টেস্টের প্রথম ইনিংসে এত কম রানে কখনোই প্রথম ৫ উইকেট হারায়নি অস্ট্রেলিয়া!

image-5793

নিজেদের টেস্ট ইতিহাসের প্রথম ইনিংসে সবচেয়ে কম রানে ৫ উইকেট হারানোর লজ্জার রেকর্ড গড়েছে স্বাগতিকরা। ২০১৫ অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজে তারা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৫ উইকেট হারিয়েছিল ২১ রানে। শেষ পর্যন্ত হোবার্ট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায় স্মিথের দল।

অস্ট্রেলিয়ার হয়ে ধ্বংসযজ্ঞের মধ্যে দাঁড়িয়ে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক স্মিথ। অভিষিক্ত পেসার জো ম্যানির ব্যাট থেকে আসে ১০ রান। এছাড়া ডেভিড ওয়ার্নার (১), জো বার্নস (১), উসমান খাজা (৪), অ্যাডাম ভোজেস (০), কালাম ফার্গুসন (৩) ও পিটার নেভিল (৩)- সবার নামের পাশেই মোবাইলের ডিজিট।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১০.১ ওভারের বিধ্বংসী স্পেলে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন ফিল্যান্ডার। এছাড়া অ্যাবট তিনটি ও ক্যাগিসো রাবাদা নেন একটি উইকেট।

প্রসঙ্গত, পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হোবার্ট টেস্টে জিততে পারলেই ওয়েস্ট ইন্ডিজের পর মাত্র দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ড গড়তে পারবে প্রোটিয়ারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা