,

ইরানি পরিচালক মজিদির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন দীপিকা

বিনোদন ডেস্ক :বলিউডের অভিনেত্রীদের প্রথম তালিকায় রয়েছেন তিনি৷ বলিউড মাতিয়ে তিনি হলিউডেও তিনি কাজ করছেন সফল ভাবে৷ তাঁর প্রথম হলিউড ছবি ‘XXX’ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার কোনও শেষ নেই৷ কিন্তু এরই মধ্যে আবারও কামাল করলেন দীপিকা৷ প্রমাণ করে দিলেন তিনি প্রকৃতই মস্তানি৷ কেবল হলিউড মেনস্ট্রিমে কাজ করার বাইরেও তিনি এবার ইরানি আর্টফিল্মে কাজ করছেন বলে জানা গিয়েছে৷

deepika-majid_web

সম্প্রতি মুম্বইয়ের ধোবি ঘাটে দীপিকাকে দেখা গিয়েছে গ্রাম্য ভারতীয় মেয়ের পোশাকে৷ তথাকথিত বলিউডি চাকচিক্যর বাইরে গিয়ে দীপিকার এমন রূপ সচরাচর দেখা যায় না৷ অন্যদিকে ইরাকের বিখ্যাত পরিচালক মজিদ মজিদির ছবিতে দীপিকার কাজ করাকে কেন্দ্র করেও সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনাও দেখা গিয়েছে বিস্তর৷ ভাল বিদেশি ছবি বলতে সিনেপ্রেমী ভারতীয়দের মাথায় যে নামগুলো সবার আগে আসে তার মধ্যে উল্লেখযোগ্য মজিদ মজিদির তৈরি বিখ্যাত কিছু ছবি৷ এবার সেই জগৎবিখ্যাত পরিচালকের সঙ্গেই কাজ করছেন ডিপস৷

ছবির কাস্টিং ডিরেক্টর হানি ত্রেহান আগেই জানিয়ে দিয়েছিলেন পরিচালক মজিদ মজিদির আগামী ছবি ভারতবর্ষের প্রেক্ষাপটে তৈরি হবে৷ মুম্বই, কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ছবির শুটিং হবে বলে জানিয়েছিলেন তিনি৷

জানা গিয়েছে, আগামী বছরের শেষে মুক্তি পাবে ছবিটি৷ মজিদির ছবিতে দেখা যাবে দীপিকাকে, এটাই সিনেমাপ্রেমীদের কাছে এক বড় খবর৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা