,

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় ১৪৪ ধারা জারি

123জাতীয় পার্টির দুই গ্রুপ একই স্থানে সভা ও মানববন্ধন আহ্বান করায় ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। প্রশাসন জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলায় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির একটি গ্রুপ সভার আয়োজন করে। একই সময় সেন্টারের সামনে অপর গ্রুপ মানববন্ধন কর্মসূচির আহ্বান করলে আজ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৈরতলার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।   আজ শনিবার সকাল ১০টায় জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা এমপি ও মামুন গ্রুপ কমিউনিটি সেন্টারের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা করার ঘোষণা দেয়। অপরদিকে ওহাব-শফিক গ্রুপ একই সময়ে কমিউনিটি সেন্টারের সামনে মানববন্ধন কর্মসূচির আহ্বান করে। এতে গোলযোগের আশঙ্কায় রাতেই পৈরতলার আশপাশের এলাকায় মাইকিং করে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সামসুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা