,

রহস্যজনক বস্তু পড়ল মিয়ানমারে আকাশ থেকে

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্নখনি এলাকায় আকাশ থেকে রহস্যজনক ধাতব সিলিন্ডার পড়েছে।রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে শুক্রবার একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কাচিন রাজ্যের পাকান্ত শহরতলিতে একটি রত্নখনির মালিকানাধীন সম্পত্তির ওপর একটি বৃহৎ ব্যারেল আকৃতির বস্তু এসে পড়ে। এটির দৈর্ঘ্য ৪ দশমিক ৫ মিটার (১৫ ফুট) এবং ব্যাস এক মিটারের বেশি।

myanmar

খবরে আরো বলা হয়, চীনা ভাষা লেখা অপর একটি ছোট ধাতব বস্তু একই সময় পার্শ্ববর্তী একটি গ্রামের এক বাড়ির ছাদে পড়ে। এতে ছাদটি ফুটো হয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

গ্লোবাল নিউ লাইট জানায়, ধাতব বস্তুটি উপগ্রহ, বিমান বা ক্ষেপণাস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে আসলেই এটা কোথা থেকে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে