,

বিপিএলে বল হাতে সাকিবের রেকর্ড

14স্পোর্টস ডেস্ক : বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলেও ছাড়িয়ে গেলেন সবাইকে। বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন তিনি। সর্বোচ্চ উইকেটের পাশাপাশি প্রথম বোলার হিসেবে বিপিএলে ৫০ উইকেট শিকার করেন সাকিব।

উল্লেখ্য শুধু বিপিএল নয়, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-তিন ফরমেটেই বর্তমানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব। শুক্রবার বিপিএলের চতুর্থ আসরের সপ্তম ম্যাচে রাজশাহী কিংসের ব্যাটসম্যান রনি তালুকদারকে সাজঘরে পাঠিয়ে ৫০তম উইকেটটি শিকার করেন ঢাকা ডায়নামাইটসের এ অধিনায়ক।

সেই সঙ্গে কেভন কুপারকে পেছনে ফেলে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন সাকিব। ৪৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন বরিশাল বুলসের হয়ে খেলা ক্যারিবীয়ান পেসার কেভন কুপার। সমান ৪৯ উইকেট নিয়ে কুপারের পাশেই ছিলেন সাকিব। আজ একটি উইকেট নিয়ে কুপারকে পেছনে ফেলেন সাকিব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা