,

রূপচর্চায় ব্যবহার করতে পারেন আপেল

30659-boroঅনলাইন ডেস্ক : ত্বক শুষ্ক হোক কিংবা তৈলাক্ত, ত্বকের যত্নে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপেল। এতে রয়েছে ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, অ্যান্টিঅক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান যা ত্বকের কালচে দাগ দূর করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পাশাপাশি ব্রণ ও ডার্ক সার্কেল দূর করতেও আপেল অতুলনীয়।

জেনে নিন আপেলের ৭টি ফেসপ্যাক সম্পর্কে-

তৈলাক্ত ত্বকের যত্নে:-
একটি পাত্রে ১ টেবিল চামচ আপেলের পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস ও প্রয়োজন মতো দই মেশান। ভালো করে পেস্ট তৈরি করে মুখ ও গলার ত্বকে লাগান পাতলা আবরণে। ৩০ মিনিট পর ঘষে উঠিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।

শুষ্ক ত্বকের যত্নে:-
১ টেবিল চামচ আপেলের রসের সঙ্গে সমপরিমাণ গ্লিসারিন ও মধু মেশান। ভালো করে ব্লেন্ড করে মুখ ও গলার ত্বকে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের রুক্ষতা দূর হবে।

ব্রণ দূর করতে:-
অর্ধেকটা আপেল কুচি করে ২ টেবিল চামচ মধু ও ৫ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। ব্রণ আক্রান্ত ত্বকে লাগান ফেসপ্যাকটি। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার করে এটি ব্যবহার করলে ব্রণ দূর হবে।

স্ক্রাব হিসেবে:-
১ টেবিল চামচ ওটমিল গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ আপেলের রস মেশান। পরিমাণ মতো গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। পরিষ্কার ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। দূর হবে ত্বকের মরা চামড়া।

টোনার হিসেবে:-
কয়েক ফোঁটা আপেল সিডার ভিনেগারে তুলা ভিজিয়ে ত্বকে চেপে নিন। চমৎকার প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করবে এটি।

ত্বকে উজ্জ্বল করতে:-
১ টেবিল চামচ ছেঁচা আপেল, ১ চা চামচ গাজরের রস, ১ চা চামচ কমলার রস ও ২টি ভিটামিন ই ক্যাপসুল ও কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মেশান। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে মিশ্রণটি লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।

ডার্ক সার্কেল দূর করতে:-
১ টেবিল চামচ আপেলের রসের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মেশান। কাঁটাচামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের আশেপাশে কিছুক্ষণ লাগিয়ে রেখে তুলা ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন। ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বাকি মিশ্রণ। এটি নিয়মিত লাগাতে দূর হবে ডার্ক সার্কেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে