,

ট্রাম্প-ওবামা বৈঠক: কী বলছে দু’জনের অঙ্গভঙ্গি

obamaআন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠক করতে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়েছিলেন। নির্বাচনের পর এটি ছিল ট্রাম্প-ওবামার প্রথম বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প দু’জনই এক সঙ্গে হাজির হয়েছিলেন। পাশাপাশি দুজন যে ভঙ্গিতে বসেছিলেন এবং যেভাবে কথা বলছিলেন, তা বিশ্লেষণ করে গতকাল থেকেই দুজনের মনোভাব ব্যাখ্যা করার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসি এর।

হোয়াইট হাউসের বৈঠকের পর মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘খুবই ভালো একজন মানুষ’ বলে বর্ণনা করেন এবং প্রেসিডেন্ট ওবামা মিস্টার ট্রাম্পের সাফল্য কামনা করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ছবিতে তাদের শারীরিক অঙ্গভঙ্গি (বডি ল্যাঙ্গুয়েজ) একেবারেই ভিন্ন কথা বলছে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মুখে তারা যাই বলুন, তাদের অঙ্গভঙ্গি ভিন্ন কথা বলছে। গতকাল ওবামা এবং ট্রাম্পের একসঙ্গে বসে কথা বলার সময় তোলা ছবি বিশ্লেষণ করেছেন বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ প্যাটি উড। তিনি বলেন, “মুখে তারা যাই বলুন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটা স্পষ্ট বোঝা যায় যে দুজনের মধ্যে একটা ‘টেনশন’ আছে।”

তিনি আরও বলেন, “ওবামাকে দেখে মনে হচ্ছে তিনি খুবই অবসাদগ্রস্থ, যেন হাল ছেড়ে দিয়েছেন এবং মোটেই আশাবাদী নন। অন্যদিকে ট্রাম্পকে দেখে মনে হচ্ছে তিনি খুবই সিরিয়াস এবং এমন কিছু তথ্য তিনি শুনেছেন, যারপর তিনি শংকার মধ্যে আছেন।”

প্যাটি উড বলেন, “একটা ছবিতে ওবামাকে দুই পা এতটাই ছড়িয়ে বসে থাকতে দেখা যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে যেন তিনি বলতে চাইছেন আমিই এখনও সবার উপরে। অন্যদিকে ট্রাম্প তার হাত জোড় করে যেভাবে নীচের দিকে ধরে রেখেছেন, সেটা দেখে মনে হচ্ছে তিনি এমন কিছু জেনেছেন, যেটা তার আগে জানা ছিল না। এটা কিন্তু তার স্বভাবসুলভ কোন ভঙ্গি নয়।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট ওবামাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের নিকৃষ্ট প্রেসিডেন্ট বলে বর্ণনা করেছিলেন। প্রেসিডেন্ট ওবামা আদৌ যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন কীনা তা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন তুলে ডোনাল্ড ট্রাম্প বিতর্ক সৃষ্টি করেছিলেন। অন্যদিকে প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য অনুপযুক্ত ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে