,

দাউদ মার্চেন্ট ভারতে পুলিশ হেফাজতে

169388_12ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে দীর্ঘ দিন বন্দী থাকা ভারতের সন্ত্রাসী দাউদ মার্চেন্ট মুব্বাই পুলিশ হেফাজতে আছেন। বৃহস্পতিবার ভারতের একটি পত্রিকার অনলাইন সংস্করণের বলা হয়, দাউদ মার্চেন্টকে বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের যুগ্ম কমিশনার সঞ্জয় সাক্সেনার বরাত দিয়ে ভারতের ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দাউদ মার্চেন্টকে বুধবার মেঘালয় সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাকে মুম্বাই নিয়ে আসে পুলিশ।

ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব গুলশান কুমার হত্যা মামলার আসামি বহুল আলোচিত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আবদুর রউফ দাউদ মার্চেন্ট গত রোববার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তির পর থেকেই মার্চেন্টের অবস্থান সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, দাউদ মার্চেন্টের মুক্তির আদেশের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

এরপর বুধবার ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা মেঘালয়ে যান। সেখান থেকেই তাকে নিয়ে আসা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রসঙ্গত, ভারতের মুম্বাইয়ের সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মালিক গুলশান কুমারকে ১৯৯৭ সালের ১২ আগস্ট আন্ধেরি এলাকার একটি মন্দির থেকে বের হওয়ার সময় গুলি চালিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় সন্দেহভাজন ভাড়াটে খুনি হিসেবে দাউদ মার্চেন্টকে গ্রেফতার করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই মামলায় ২০০২ সালে ভারতীয় আদালত দাউদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন দাউদ।

কারাগারে থাকা অবস্থায়ই পারিবারিক প্রয়োজনে ২০০৯ সালে ১৪ দিনের প্যারোলে মুক্তি পান মার্চেন্ট। মুক্তি পেয়েই ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ২০০৯ সালের ২৭ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি বাড়ি থেকে আবদুর রউফ দাউদ মার্চেন্ট আর তার আশ্রয়দাতা ও ঘনিষ্ঠ সহযোগী জাহিদ শেখকে ওই বছরের ২৯ মে গ্রেফতার করে। দাউদ মার্চেন্ট ভারতের ‘মোস্টওয়ান্টেড’ অপরাধী। দাউদ মার্চেন্ট ও জাহিদ শেখকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা সংস্থাগুলো। এ দুইজনের বিরুদ্ধে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মামলা হয়। নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে