,

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আসছে ব্রিটিশ প্রতিনিধি দল

shajalalনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে আগামী ১৫ নভেম্বর ঢাকায় আসছে ব্রিটিশ পরিবহন বিভাগের একটি প্রতিনিধি দল। ব্রিটিশ পরিবহন বিভাগের একজন মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ১৫ থেকে ১৮ নভেম্বর ঢাকায় অব্স্থান করে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ছাড়াও মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমান ও পর্যটনমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনারকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এবং নিরাপত্তা সরঞ্জামাদির বিষয়টি তুলে ধরেন। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ‘রেড লাইন সিকিউরিটিজ’ চলতি বছরের মার্চ থেকে কাজ করার ফলে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশসমূহের সমপর্যায়ে উন্নীত হয়েছে, এমন চিত্র উপস্থাপন করেন মন্ত্রী। এছাড়া গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা, সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা বৈঠক করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি সেখানে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্রিটিশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবেন।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৮ নভেম্বর ব্রিটিশ হাইকমিশনার মন্ত্রণালয়ে এসেছিলেন। আমরা তার সঙ্গে মিটিং করেছি। নিরাপত্তা ব্যবস্থার উন্নতির সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, এ মাসের ১৫ নভেম্বর ব্রিটিশ ট্রান্সপোর্টের একজন মহাপরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা আসবে। ব্রিটিশ প্রতিনিধিদলকে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতির চিত্র তুলে ধরা হবে। নিরাপত্তা কৌশল, কর্মীদের প্রশিক্ষণ, যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধির বিষয়েও অবহিত করা হবে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম জিয়াউল হক বলেন, ‘এ মাসের ১৫ তারিখে ব্রিটিশ ট্রান্সপোর্টের একজন মহাপরিচালক আসার কথা আছে।’

কার্গো পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রসঙ্গে জিয়াউল হক বলেন, ‘এটা আসলে জিএসপি সুবিধার মতো। আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব। আশা করি, দ্রুত সুফল আসবে।’

প্রসঙ্গত, এ বছরের ৮ মার্চ এক নিরাপত্তা আপডেটে বাংলাদেশ থেকে আকাশ পথে লন্ডনে সরাসরি কার্গো পাঠানোর ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। দেশটির পরামর্শে এরপর ২১ মার্চ দুই বছরের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা তদারকির ও পরামর্শের দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইন অ্যাসুরড সিকিউরিটি লিমিটেডকে। এই কোম্পানিকে দুই বছরে ৭৩ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা পরিশোধ করবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই