,

ইসি গঠন: শিগগিরই খালেদা জিয়ার প্রস্তাব

1426604902নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে শিগগিরই দিক-নির্দেশনামূলক সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া জাতির উদ্দেশে এ প্রস্তাব উপস্থাপন করবেন।

শুক্রবার সকালে পৃথক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী একথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কমিশনের সঙ্গে যুক্ত যারা তাদেরকে নিরপেক্ষ হতে হবে এবং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হতে হবে। তা নাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তিনি বলেন, ‘এটা কিভাবে সম্ভব, কোন প্রক্রিয়া করা যায়- এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের নেত্রী জাতির সামনে উপস্থাপন করবেন। এটা আমাদের দলের পক্ষ থেকে ২০ দলের নেতৃবৃন্দ সবাই মিলে প্রস্তাবটি দেয়া হবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির যে অবস্থান তা কম সময়ের মধ্যে জানতে পারবেন। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের জনগণের ভোট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তাব বিএনপির পক্ষ থেকে অতিসত্ত্বর দেয়া হবে।

তোপখানার রোডে শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে ২০-দলীয় জোটের শরিক লেবার পার্টির উদ্যোগে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস এবং নির্বাচন কমিশন সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম খান।

অন্যদিকে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা