,

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার সূচি

 

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬-এর সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এ বছর সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর শুরু হবে। শেষ হবে ২৭ নভেম্বর। এবার অষ্টমবারের মত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

pcs1478867418
পরীক্ষা প্রতিদিন বেলা ১১টা থেকে শুরু হবে চলবে দেড়টা পর্যন্ত। প্রাথমিক সমাপনীতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৪ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৭ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ইবতেদায়িতে ২০ নভেম্বর ইংরেজি, ২১ নভেম্বর বাংলা, ২২ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৩ নভেম্বর আরবি, ২৪ নভেম্বর কুরআন ও তাজবিদ এবং আকাঈদ ও ফিকহ এবং ২৭ নভেম্বর গণিত বিষয়ের পরীক্ষা হবে।

এবারের প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ২০ হাজারসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ লাখ ৪৫ হাজার। এবারো বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে