,

‘ইসি পুনর্গঠনের বিষয়ে প্রস্তাব দেবে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের বিষয়ে বিএনপি শিগগিরই সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ‘বর্তমান প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এই সভার আয়োজন করে ‘স্বাধীনতা ফোরাম’ নামের একটি সংগঠন।

amir1478858963

কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আগেরবারের মতো সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠনের কথা বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

তবে বিএনপি বলছে, সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠনের আগে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিতে হবে। না হলে ইসি আবার প্রশ্নবিদ্ধ হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সঠিক নির্বাচন কমিশন গঠনের মূল ভিত্তি হচ্ছে সাধারণ জনগণের ভোট নিশ্চিত করা। যার মাধ্যমে দেশে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়।’

‘বিএনপি এমন কমিশনের প্রয়োজনীয় প্রস্তাব খুব শিগগিরই দেবে। দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য যা যা প্রয়োজন, সেগুলো প্রস্তাব আকারে দেওয়ার কাজও শুরু করবে বিএনপি।’

৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে আমির খসরু বলেন, ‘রাজনৈতিক চরিত্রের নতুন রূপ দিয়েছে ৭ নভেম্বর। বাঙালি জাতি সত্ত্বা হিসেবে ফিরে পাওয়ার সূচনা এই দিনটি থেকেই। তাই এই দিনটির তাৎপর্য অনেক বেশি। বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আরও একটি ৭ নভেম্বর প্রয়োজন।’

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহর সভপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদৎ হোসেন সেলিম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা