,

দুই সেঞ্চুরিতে তৃতীয় দিন ভারতের

Cheteshwar Pujaraস্পোর্টস ডেস্ক : শেষ ৪টি বলই ঝামেলা করে ফেলল। না হলে দিন শেষ চওড়া হাসিতে মাঠ ছাড়তে পারতেন বিরাট কোহলিরা। কিন্তু ৪ বলে ২ উইকেট হারিয়ে হঠাৎই শঙ্কায় ভারত দল। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১৯ রান ভারতের। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২১৮ রান পিছিয়ে স্বাগতিক দল।

অথচ দিনের পুরোটা সময় ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা! আরও নির্দিষ্ট করে বললে মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। ইংলিশদের রানবন্যার জবাব রানেই দিয়েছেন পূজারা-বিজয়। ২০৯ রানের দ্বিতীয় উইকেট জুটিতে কোণঠাসা করে ফেলেছিলেন ইংলিশদের। কিন্তু দুই সেঞ্চুরিয়ান ফিরে যাওয়াতেই স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড দল।

৫৫ বছর পর উপমহাদেশে এক ইনিংসে তিন সেঞ্চুরির রেকর্ড গড়েছে ইংল্যান্ড। ভারতের ইনিংসের এখনো অর্ধেকও পেরোয়নি। এর মধ্যে দুজনই সেঞ্চুরি করে ফেলেছেন। আগ্রাসী ব্যাট করে পূজারা আউট হয়েছেন ১২৪ রানে, বিজয়ের রান ১২৬।

দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। দিনের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেছেন গৌতম গম্ভীর। তাতে অবশ্য ভারতের কিছু এসে যায়নি। পূজারা নেমেই নিজের মনোভাব বুঝিয়ে দিয়েছেন। ক্যারিবীয় সফরে ধীর গতির ব্যাটিংয়ের জন্য অনেক সমালোচনা হয়েছে পূজারার। তার জবাবই যেন দিতে নেমেছেন আজ এই ব্যাটসম্যান। শুরু থেকেই দুর্দান্ত সব শটে ইংলিশ বোলারদের মনোবল ভেঙে দিয়েছেন। ১৫ চারে মাত্র ১৬৯ বলে পেয়েছেন সেঞ্চুরি। আউট হওয়ার আগে আরও ২টি চার মেরেছেন তিনি।

অপর প্রান্তে বিজয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। ধীরস্থির ব্যাটিংয়ে ইংলিশ বোলিংয়ের সব বিষ শুষে নিয়েছেন। আবার যখনই সুযোগ পেয়েছেন, হাঁকিয়েছেন বড় বড় ছক্কা। চা বিরতির পর স্লিপের পাশ দিয়ে মারা চারে যখন সেঞ্চুরি পেলেন, ততক্ষণে খেলেছেন ২৫৪ বল। ৩০১ বল খেলে আদিল রশিদের বলে আউট হওয়ার আগে ৯ চার ও ৪ ছক্কা ছিল তাঁর ইনিংসে। বিজয়ের পর নাইট ওয়াচম্যান হিসেবে নামা অমিত মিশ্র টিকলেন মাত্র ২ বল। জাফর আনসারির বলে হাসিব হামিদের দ্বিতীয় ক্যাচ হয়ে মিশ ফেরার পরই দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে