,

আ. লীগ রাজনৈতিক ফায়দা লুটতেই নাসিরনগরের হামলা চালিয়েছে: বিএনপি

1280px-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6_%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80_%e0%a6%a6বিরোধী দলকে নির্যাতন করতেই সরকার ষড়যন্ত্রমূলকভাবে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম আয়োজিত এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। পাকিস্তানের শাসন আমলেও এমন পরিস্থিতি তৈরী করা হয়েছিল। এছাড়া ইতিহাস পর্যালোচনা করলে দেখে যাবে, যখনই সরকার বিরোধী আন্দোলন ও সংগ্রাম করা হয় তখনই বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করতে হিন্দু সম্প্রাদায়ের উপর হামলা চালানো হয়।
‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ’ শীর্ষক এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাসিরনগরের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, সব বিচারক দিয়ে এই তদন্ত করলে হবে না। একজন নিরপেক্ষ বিচারক দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে। কারণ খায়রুলের মত বিচারক হলে তদন্তের রিপোর্ট অন্য রকম হওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সরকার সুপরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়রের উপর হামলা চালাচ্ছে। এগুলো রুখতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুলসমানদের একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনের আহ্বায়ক বাবু তপন মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি নেতা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, বাবু নিতাই রায় চৌধুরী, জয়ন্ত কুমার কন্ডু, অধ্যাপক আমীনুল ইসলাম প্রমুখ বক্তব্যে রাখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে