,

নাসিরনগর ক্ষতিগ্রস্ত হিন্দু এলাকা পরিদর্শন : হামলাকারীদের আইনি সহায়তা দেয়া হবে না-ইউসুফ হোসেন হুমায়ুন

b-baria-mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলাকারীদের আইনি সহায়তা দেয়া হবে না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। শুক্রবার দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন  তিনি। তিনি আরো  বলেন, যারাই নাসিরনগরের হামলার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করতে হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের বাংলাদেশে ঠাঁই নাই। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।
এসময় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা ভয় পাবেন না। সারাদেশ আপনাদের সঙ্গে আছে। আমরা সুপ্রিমকোর্ট আইনজীবীরাও আপনাদের পাশে আছি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম খোকন, সাবেক সাধারণ সম্পাদক স.ম রেজাউল করিম, নারায়ণগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. হোসনে আরা বাবলী প্রমুখ।
এর আগে দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১৫০ সদদ্যের একটি প্রতিনিধি দল নাসিরনগের ক্ষতিগ্রস্ত হিন্দুপল্লী পরিদর্শনে আসেন। তারা উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘর-বাড়ি পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা