,

বরিশালকে ১৩০ রানের লক্ষ্য দিল কুমিল্লা (সরাসরি দেখুন)

mash-musfiq20161111142810-550x286ক্রীড়া প্রতিবেদক : বিপিএলে এবার প্রায় প্রতিটি ম্যাচই লো স্কোরিং। কোনো ম্যাচেই রান ১৩০ কিংবা ১৩৫-এর বেশি উঠছে না। শুক্রবার বলে আজই বিপিএলের প্রায় গ্যালারি ভর্তি দর্শক; অথচ ম্যাচটা হলো একেবারেই লো স্কোরিং। টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রান করেছে কুমিল্লা।

মুশফিকুর রহীমের সঙ্গে টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে শুরুতেই বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে গত আসরের চ্যাম্পিয়নরা। দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান ইমরুল কায়েস।

এরপর পাকিস্তানি খালিদ লতিফ ১২ এবং নাজমুল হোসেন শান্ত করেন ১৬ রান। ৪৯ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নামেন মারলন স্যামুয়েলস। মাঠে নামার পর এক প্রান্ত ধরে রেখে তিনি চেষ্টা করেন দলকে এগিয়ে নেয়ার।

কিন্তু অন্য প্রান্তে ঠিকই একের পর এক উইকেট পড়ছিল। ৭৩ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর স্যামুয়েলসের সঙ্গে জুটি বাধেন পাকিস্তানি সোহেল তানভির। এ দু’জন মিলে ৩৮ রানের জুটি গড়েন। ৪৮ বলে ৪৮ রান করে আউট হন মারলন স্যামুয়েলস।

১৯ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান সোহেল তানভির। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। বরিশাল বুলসের হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি। ১টি করে উইকেট নেন তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, রায়াদ এমরিত এবং থিসারা পেরেরা।

ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সরাসরি সম্প্রচার করছে চ্যালেন নাইন ও সনি সিক্স।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা