,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাথা  শিশুর জন্ম দিলেন এক মা (ভিডিও)

68971_153আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার শহরে একটি বেসরকারি ক্লিনিকে ফেরদৌসি বেগম (২৫) নামে এক গৃহবধূ দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম দিয়েছেন। বুধবার সন্ধ্যা  সাত টার দিকে  ব্রাহ্মণবাড়িয়া শহরের স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে এই কন্যা শিশুর জন্ম হয়। ফেরদৗসি বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলা চৌমুহিন এলাকার মো. জামাল মিয়ার স্ত্রী।
জামাল মিয়া সাথে কথা বললে তিনি জানান, বিকেল তিনটার দিকে তিনি তার সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে আসেন। এরপর সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিভাগের কনসালট্যান্ট ডা. হালিমা নাজনীন মিলি ফেরদৌসির অস্ত্রোপচার করে সন্ধ্যার পর  দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম দেন।
এ ব্যাপারে ডা. হালিমা নাজনীন মিলি বলেন, আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে ফেরদৌসীর গর্ভে জমজ সন্তান দেখা গিয়েছিলো। কিন্তু অস্ত্রোপাচার করার পর দুই মাথা বিশিষ্ট কন্যা শিশুর জন্ম হয়।
তিনি আরো জানান, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ্য রয়েছেন। তবে তাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দুই মাথা বিশিষ্ট শিশুর জন্মের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা পর থেকে গভীর রাএ পর্যন্ত ওই শিশুকে এক নজর দেখতে স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ্ কেয়ার ক্লিনিকে ভিড় জমাচ্ছেন উৎসুক অনেক  জনতা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা