,

‘আরব বসন্তে ৬১৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে’

 

আন্তর্জাতিক ডেস্ক :মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণআন্দোলনকে কেন্দ্র করে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ওই এলাকায় ৬১৪ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এবারই প্রথম প্রতিষ্ঠানটি এ ধরনের পরিসংখ্যান প্রকাশ করলো।

image-5683
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) জানায়, ক্ষতি হওয়া এই অর্থ ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে ওই এলাকার মোট জিডিপি’র ছয় শতাংশ।

ইএসসিডব্লিউএ আরব বসন্তের আগে ওই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস এবং পরের চার বছরে অর্জিত প্রবৃদ্ধি বিচার করে ক্ষতির এই হিসাব করেছে। ওই অঞ্চলের যেসব দেশে আন্দোলন হয়নি, কিন্তু এর প্রভাবে শরণার্থী, রেমিটেন্স ও পর্যটনের দিক দিয়ে যেসব দেশকে ভুগতে হয়েছে, তাদের ক্ষতির হিসাবও এর মধ‌্যে আছে।

আরব বসন্তের সূচনা হয়েছিল তিইনিসিয়ায়। এর পথ ধরে উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘ দিনের স্বৈরশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে গণআন্দোলনের ঝড় উঠে। অবশ্য ইএসসিডব্লিউএ’র এক প্রতিবেদনে বলা হয়, আরব বসন্তের মধ‌্য দিয়ে যেসব দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, সে সরকারগুলোও আন্দোলনের মূল কারণগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার আনতে ব‌্যর্থ হয়েছে।

তবে আরব বসন্তের সবচেয়ে নেতিবাচক ফল ভুগতে হচ্ছে সিরিয়া, লিবিয়া ও ইয়েমেনকে। একই সময়ে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন এখন জটিল এক গৃহযুদ্ধের রূপ পেয়েছে দেশগুলোতে। বিশেষ করে সিরিয়ায়। পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে সিরিয়ার জিডিপি ও মূলধনী ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫০ বিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা