,

পরবর্তী নির্বাচনে মিশেল ওবামা!

mishel-obama-newsআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে হিলারি সমর্থিত অঞ্চলগুলোতে ডোনাল্ড ট্রাম্পের জয় অনেক আমেরিকান এখনো মানতে পারছে না। তাই কেউ কেউ এখনই পরবর্তী নির্বাচনের কথা ভাবতে শুরু করেছে।

বিবিসির খবরে বলা হয়, ডেমোক্রেট সমর্থনকারীরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েও যেন শেষ হয়নি। পরবর্তী নির্বাচন নিয়ে লোকজনের মধ্যে এখনই কথাবার্তা শুরু হয়ে গেছে।

এ নিয়ে অনলাইনে প্রচারও শুরু হয়। ‘মিশেল২০২০’ হ্যাশট্যাগ দিয়ে এর পক্ষে টুইটারে ব্যাপক প্রচারণাও চলছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয় স্পষ্ট হওয়ার কয়েক ঘণ্টার মাথায় অনলাইনে তৎপর হয়ে ওঠে বিপুলসংখ্যক মার্কিন।

যোগাযোগের সামাজিক মাধ্যমে তারা বর্তমান ফার্স্ট লেডি মিশেলকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানায়। এ নিয়ে অনলাইনে প্রচারও শুরু হয়।

অবশ্য মিশেল ভক্তদের জন্য খারাপ খবরটি হচ্ছে, গত মার্চ মাসে মিশেল রাজনীতিতে জড়াবেন না বলে জানিয়েছে। হোয়াইট হাউস ছাড়ার পর ভবিষ্যতে তার প্রেসিডেন্ট নির্বাচন করার কোনো আগ্রহ বা ইচ্ছা নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে