,

শুভ-মাহি ছাড়াই শুরু হচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

photo-1478778986বিনোদন ডেস্ক : আবারও শুরু হচ্ছে চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এর শুটিং। সাভারে আগামী ১৫ নভেম্বর শেষ পর্যায়ের শুটিং শুরু হলেও এবার সেখানে থাকছেন না ছবির নায়ক আরিফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি। তবে শুভ শুটিংয়ে অংশ নেবেন ২০ নভেম্বর, আর মাহি অংশ নেবের ২১ নভেম্বর।

ছবির পরিচালক দীপঙ্কর দীপন এনটিভি অনলাইনকে বলেন, ‘আগামী ১৫ তারিখ থেকে ছবির শুটিং শুরু করছি। টানা ১৫ দিন শুটিং করব। আশাকরি এরই মধ্যে ছবির সব কাজ শেষ হয়ে যাবে। তবে শুভ ও মাহিকে ছাড়াই ছবির শুটিং শুরু করছি। প্রথম পাঁচ দিন বিভিন্ন শিল্পীদের নিয়ে শুটিং করব। শুভ ও মাহি পরে যোগ দেবেন।’

শুটিংয়ের কতটুকু বাকি আছে তা জানতে চাইলে দীপঙ্কর দীপন বলেন, ‘আমাদের মূল ছবির শুটিং শেষ, এখন শুধু কয়েকটি অ্যাকশন দৃশ্য আছে। এ ছাড়া চারটি গান আছে, যেগুলো দেশেই শুটিং করা হবে। আরেকটি গান ছিল, যেটা আমরা এরই মধ্যে দেশের বাইরে শুটিং করে শেষ করেছি। এডিটিংয়ের কাজও এরই মধ্যে আমরা এগিয়ে নিয়েছি। শুটিং শেষ করেই ডাবিংয়ে যেতে পারব।’

‘ঢাকা অ্যাটাক’ ছবির শুটিং শুরু হয় চলতি বছরের শুরুতে। এরপর ফেব্রুয়ারিতে ছবির টানা শুটিং হয়। শুভ-মাহি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন এ বি এম সুমন, শিপন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে