,

মুস্তাফিজদের ম্যাচ দিয়ে ৫ এপ্রিল শুরু আইপিএল

iple-mustafizurস্পোর্টস ডেস্ক : বিসিসিআই জানিয়েছে, ২০১৭-র আইপিএল শুরু হবে ৫ এপ্রিল এবং ফাইনাল হবে ২১ মে। সানরাইজার্স হায়দরাবাদ যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, আইপিএলের নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ এবার তাই অনুষ্ঠিত হবে হায়দরাবাদে।

বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা জানিয়েছেন, আইপিএলের ক্রীড়াসূচি চূড়ান্ত অনুমোদনের জন্যলোধা কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত এলে, ২৯ মার্চ ধরমশালায় ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট খেলা শেষ হওয়ার একসপ্তাহের কম সময়ের মধ্যে আইপিএল খেলা শুরু হবে।

২১ মে আইপিএল ফাইনাল শেষ হওয়ার ১০ দিনের মধ্যেই আবার শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘোষিত সূচি অনুযায়ী ইংল্যান্ডে ১ জুন থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি।

আইপিএলের অন্তত ১৫ দিন পর পরবর্তী টুর্নামেন্ট খেলার প্রস্তাব দেয় লোধা কমিটি। বিসিসিআই-এর বক্তব্য, ২০১৭-য় এই প্রস্তাব মেনে চলা সম্ভব হবে না।

আইপিএল পরিচালন পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার খেলোয়াড়দের অকশন হবে আগামী ৪ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা