,

রাজনীতি অবরুদ্ধ হওয়ার কারণে গণবিস্ফোরণ ঘটবে : আবদুর রব

asm-rob-7-1লক্ষ্মীপুর প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনগণের ভোটাধিকার হরণ, ভোট কারচুপি, ভোট জালিয়াতির মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার যে রাজনীতি চলছে তার বিরুদ্ধে একদিন গণবিষ্ফোরণ ঘটবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় সংসদ, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এদেশের মানুষ ভোটাধিকার হরণকে চরমভাবে ঘৃণা করে। এর প্রতিক্রিয়া খুবই ভয়াবহ হবে।

জেএসডি কমলনগর শাখা আয়োজিত সভায় দলটির উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিরবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এম.এ গোফরান, স্থায়ী কমিটির সদস্য আতাউল করিম ফারুক, মিসেস তানিয়া রব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিকাশ চন্দ্র সাহা, জেলা সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হক, সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন বেলাল প্রমুখ। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা