,

কেমন ফার্স্ট লেডি হবেন মেলানিয়া

melaniaআন্তর্জাতিক ডেস্ক : ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এ বিজয়ের ফলে তার সহধর্মিনী মেলানিয়া ট্রাম্পও ফার্স্ট লেডি হতে চলেছেন। এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন রয়েছে, কেমন ফার্স্ট লেডি হবেন তিনি?

এ বিষয়ে এক প্রতিবেদনে পিপল জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে মেলানিয়ার অবদান অতি সামান্য। তিনি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেননি। তবে এখন তিনি সরাসরি হোয়াইট হাউজের পূর্ব অংশে উঠতে যাচ্চেন। স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী ৪৬ বছর বয়সী মেলানিয়া মার্কিন ইতিহাসের প্রথম নারী, যিনি বিদেশে জন্মগ্রহণ করেও হোয়াইট হাউজে ফার্স্ট লেডি হিসেবে উঠতে যাচ্ছেন।

মেলানিয়া ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হন। তার এক বছর আগে তিনি ট্রাম্পকে বিয়ে করেন।

কেমন ফার্স্ট লেডি হবেন তিনি? সম্প্রতি এ প্রশ্নে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। মেলানিয়া জানান, ফার্স্ট লেডি হলেও তিনি তার ১০ বছর বয়সী সন্তান ব্যারনকেই সর্বাধিক গুরুত্ব দেবেন।

তিনি পিপলকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার স্বামী সর্বদা ভ্রমণ করে। ব্যারনের একজন অভিভাবক দরকার। আর আমি তার জন্য সব সময়েই থাকতে চাই।’

মেলানিয়া বলেন, ‘ব্যারন একজন গলফার হতে চান। এছাড়া তার ব্যবসায়ী ও পাইলট হওয়ারও ইচ্ছা রয়েছে। এটি তার নানা বিষয়ের সঙ্গে পরিচিত হওয়ার বয়স। আর আমি এ কাজে সহায়তা করতে চাই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা