,

সরে গেল ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক :ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিদ্বেষী বক্তব্য তার ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে— নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্য তার ওয়েবসাইটে দেখা যায়। কিন্তু এখন সেই পাতায় ক্লিক করলে দেখা যায়, সেখানে ভোটারদের তার নির্বাচনী প্রচারে তহবিল দানের জন্য উৎসাহিত করার কথা।

image-5628

বৃহস্পতিবার যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্টের খবরে এমনটা বলা হয়।

২০১৫ সালের নভেম্বরে ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প বলেছিলেন, কী ঘটছে তা বুঝতে না পারা পর্যন্ত মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা থাকবে। এই বক্তব্যের কারণে তাঁকে ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়।

ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে মুসলিম দম্পতির রক্তক্ষয়ী বন্দুক হামলার পরও ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে মত দেন। ট্রাম্প ও তাঁর সমর্থকেরা বারবারই এই নিষেধাজ্ঞার পক্ষে আত্মপক্ষ সমর্থন করে গেছেন। বলেছেন, ধর্মীয় কোনো বিভেদ নয়, বরং আমেরিকানদের ‘নিরাপত্তার’ স্বার্থে এমনটা করতে হবে।

নির্বাচনের দিন ৮ নভেম্বর মঙ্গলবার সকালেও ওয়েবসাইট পেজে তাঁর ওই ভাষণের ভিডিও ছিল। কিন্তু রাতে নির্বাচনে জয়ের আভাস পাওয়ার পরপরই তা আর পাওয়া যায়নি।

তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারের ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে নেয়ার ঘটনা এটাই প্রথম নয়। ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ‘বিশ্ববিদ্যালয় ডিগ্রি শেষ করেননি’, এমন তথ্য ছড়িয়ে পড়লে ওয়েবসাইট থেকে মেলানিয়ার জীবনবৃত্তান্তও মুছে ফেলা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা