,

ব্যতিক্রমী প্রতিবাদ ‘আমি মালাউন বলছি’

dhaka-photo-1-550x276ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ব্যতিক্রমী প্রতিবাদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘আমি মালাউন বলছি’ শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। এতে অংশগ্রহণ করে বিক্ষুব্ধ ও প্রতিবাদী শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স ষ্টাডিজ বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রথমে অংশগ্রহণকারীরা বটতলায় ছোট একটা কুয়া খনন করা হয়, সেখানে কালি মিশ্রিত পানি সারা শরীরে লাগানো হয়।তারপর তুলসী গাছ হাতে নিয়ে একটা মিছিল হয়।মিছিলটি অপারাজেয় বাংলা থেকে মধুর ক্যান্টিনের সামনে হয়ে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দিয়ে আবার অপারাজেয় বাংলায় আসে।এতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর ‘আমি মালাউন বলছি’ মহড়াটি শুরু হয়। মহড়াতে কিভাবে হিন্দুদের বাড়ীঘর হামলা হয়েছে তার দৃশ্য দেখানো হয়।এ সময় শত শত শিক্ষার্থী মহড়াটি দেখে।
নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা ও তাদের সম্পত্তি লুটের ঘটনা, রাষ্ট্র ও সমাজের অনৈতিক ক্রুটিপূর্ণ ও দূর্বল বিন্যাসকে সামনে নিয়ে আসে। নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বী নর-নারী শিশু বৃদ্ধসহ আবহমান কাল ধরে বসবাসরত মানুষের ওপরে তাদের পবিত্র মন্দিরে, বাসস্থানে, তুলসিপাতার পূজার ঘটে, ভাতের থালায় সর্বোপরী মনুষত্বের মর্মস্থলে সাম্প্রদায়িক হামলা ও তা-বের বিরুদ্ধে এ পারফরম্যান্স মহড়াটি হয়।
এ পারফরম্যান্স মহড়ায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা