,

ট্রাম্পের জয়ে হিজাব পরতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্রের মুসলিম তরুণীরা

hijab-550x330ডোনাল ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ায় সেদেশের মুসলিম তরুণীরা হিজবা পরে রাস্তায় বেরুতে নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করছে। নির্বাচনের আগে মুসলমানদের বিরুদ্ধে ট্রাম্পের বিদ্বেষী বক্তব্য তাদের মাঝে এই ভয় তৈরি করেছে। ২০১৫ সালে এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত। খবর ডন উর্দূর।

মুসলমানদের বিরুদ্ধে এমন বিদ্বেষী বক্তব্য বক্তব্য দেয়ার বছর খানিকের মাথায় প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ায় মুসলিম তরুণীরা হিজাব পরে বাইরে বেরুলে নানা সমস্যা পড়তে পারে এমন আশংকা প্রকাশ টুইট লিখছেন। অথচ আমেরিকার আইনের দ্বিতীয় সংশোধনীতে বলা আছে  কোনো ধর্মের বিরুদ্ধে এমন কোনো আইন তৈরি করা যাবে না, যা ধর্মীয় ঐতিহ্যকে বাধা সৃষ্টি করে।

এক নারী লিখছেন, ‘আমার মা আমাকে এসএমএস পাঠিয়ে বলেছেন, ‘প্লিজ তুমি হিজাব পরো না।’ অথচ তিনি আমাদের বংশে সবচেয়ে বেশী ধর্মপরায়ণ।’

নারজিস নাকভী নাকে একজন লিখেছেন, আপনি যদি নিজের এলাকায় হিজাব পরে বের হওয়াটা নিরাপদ মনে না করেন, তাহলে কোনো বন্ধুকে নিয়ে বেরুবে, কাছের বন্ধুদের ফোন করে বরেুবে, অন্যথায় বেরুবে না।

বিলাইর লামানি নামে এক নারী লিখেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে আজই শেষদিন যেখানে হিজাব পরে আমি নিজেকে নিরাপদ মনে করছি।’

সুলাইমান নামে এক ছেলে লিখেছেন, ‘আমার মা ও বোনকে কথা বলতে শুনেছিÑ তারা বলছে, ‘নিজের নিরাপত্তার জন্য হিজাব পরব নাকি পরব না!’

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা