শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ বাড়ছেই : পুলিশ নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র জুড়ে।বৃহস্পতিবার ভোরে দেশটির পেনসিলভানিয়ার ওয়াশিংটন কাউন্টির ক্যাননসবুর্গের কাছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে আহত দুই পুলিশ কর্মকর্তার একজনের মৃত্যু হয়েছে।

image-5618

পিটসবার্গের একটি হাসপাতালে ওই পুলিশ সদস্য মারা যান বলে জানায় দেশটির পুলিশ।

ফক্স নিউজে ক্যাননসবুর্গ পুলিশের মুখপাত্র মেলিণ্ডা বন্দারেনকা বলেন, পেনসিলভানিয়া রাজ্য পুলিশ ক্যাননসবুর্গের গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু করেছে।

পুলিশের ওপর অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর হামলার পর ওয়াশিংটন কাউন্টির চ্যারিটিয়ারস হাউস্টন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বিক্ষোভ ক্রমাগত ছড়িয়ে পড়ছে। হাজার-হাজার মানুষ দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। তারা রাস্তায় আগুন জ্বালাচ্ছে ও যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করছে। একই সাথে তারা ট্রাম্প বিরোধী লেখা বিভিন্ন প্লাকার্ড নিয়ে ক্ষুব্ধ স্লোগান দিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উব্দুদ্ধ হয়ে তারা বৃহস্পতিবার সকাল থেকে রাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হচ্ছে। এবং বিক্ষুব্ধ লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউ ইয়র্ক, ওয়াসিংটন, ডালাস, অকল্যান্ড, বোস্টন, সিকাগো, পোর্টল্যান্ড, সিয়াটলসহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত আছে। এছাড়া ক্যালিফোর্নিয়া, ম্যাসাসুয়েটস ও পেনসিলভেনিয়ার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে যাচ্ছে।

অকল্যান্ডের পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টায় যেখানে তিন হাজার লোক বিক্ষোভ করছিল এক ঘণ্টা পর সেখানে বিক্ষোভকারীদের সংখ্যা হয়ে যায় ছয় হাজার।

বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালানোর পাশাপাশি ভাঙচুর করছে বলেও জানায় পুলিশ বিভাগ।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া