,

ঢাবির ক ইউনিটে সাক্ষাৎকার ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ‘ক’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সসূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে এ সাক্ষাৎকার নেয়া শুরু হবে।ফার্মেসি অনুষদের ডিন ও ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

image-5599

বিজ্ঞপ্তিতে বল হয়, ২৫ নভেম্বর শুক্রবার থেকে ২৮ নভেম্বর সোমবার পর্যন্ত এ সাক্ষাৎকার নেয়া হবে। ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম ১ থেকে ৫০০ পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে। দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মেধাক্রম ৫০১ থেকে ১০০০ পর্যন্ত সাক্ষাৎকার চলবে।

২৬ নভেম্বরর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০১ মেধাক্রম থেকে ১৫০০ পর্যন্ত, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫০১ থেকে ২০০০ মেধাক্রম পর্যন্ত সাক্ষাৎকার চলবে।

২৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০০১ থেকে ২৫০০ মেধাক্রম পর্যন্ত, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৫০১ থেকে ৩০০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে।

শেষ দিনে ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩০০১ থেকে ৩৫০০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার চলবে।

অন্যদিকে আদিবাসী, দলিত সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীসহ কোটাধারী শিক্ষার্থীদের ৩ ডিসেম্বর শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, মুক্তিযোদ্ধা কোটাধারী শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাক্ষাৎকার নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন পূরণ হলে সাক্ষাৎকার বন্ধ করে দেয়া হবে। এছাড়াও শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তি প্রাথমিক আবেদন ফরম ও সাবজেক্ট চয়েস ফরম নিয়ে উল্লেখিত মেধাক্রম অনুযায়ী নির্দিষ্ট দিনে ফার্মেসি অনুষদের ডিন অফিসে উপস্থিত থাকতে হবে।

এদিকে ১৭৪৫ টি আসনের বিপরীতে এ বছর ২১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। ফলাফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার ৩৩০ জন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা