,

ভারতে গিয়ে অন্যরকম ইংল্যান্ড

moin-ali20161110130305বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট তিন দিনে হারের পর সবাই ধারণা করেছিল ভারতের মাটিতে দাঁড়াতেই পারবে না ইংল্যান্ড। তবে সে ধারণাকে ভুল প্রমাণিত করে প্রথম দিনই সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের বিপক্ষে ভুগতে থাকা জো রুট। আর রুটের পর দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিলেন মঈন আলি। আর এই দুই জনের শতকের উপর ভর করে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৬ উইকেটে ৪৫০ রান করেছে সফরকারী ইংল্যান্ড। স্টোকস ৮৪ আর ওকস ৪ রান নিয়ে ব্যাট করছেন।

প্রথম দিন ৯৯ রান নিয়ে অপরাজিত থাকা মঈন আলি দ্বিতীয় দিনের শুরুতেই তুলে নেন নিজের চতুর্থ সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেনি মঈন আলি। ব্যক্তিগত ১১৭ রানে থামে দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনিংস। এরপর বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন স্টোকস। এ দুইজন মিলে ষষ্ট উইকেটে ৯৯ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৪৬ রান করে সাজঘরে ফেরেন বেয়ারস্টো।

এর আগে জো রুটের ১২৪ আর মঈন আলির ৯৯ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা