,

শুটিং শেষ হলেই মন খারাপ

porimoni-insideবিনোদন প্রতিবেদক : টানা ১৪ দিন শুটিং করে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন নায়িকা পরীমনি। গত ২৬ অক্টোবর থেকে কলকাতায় ছিল গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শুটিং। হাওড়া, পার্ক স্ট্রিটসহ উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হয় ৮ নভেম্বর পর্যন্ত। সেদিন সন্ধ্যায় দেশে ফেরেন এই নায়িকা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘স্বপ্নজাল’ ছবির শুটিং নিয়ে আলাপে পরীমনি বলেন, ‘এই ছবিটার একেকটি লটের শুটিং শেষ হলেই আমার মন খারাপ হয়ে যায়। মনে হয়, এই ছবির শুটিং এক যুগ ধরে চলুক। এই কাজটি আমার প্রাণের ভেতরে ঢুকে গেছে।’

ব্যাপারটি বিস্তারিত জানতে চাইলে পরী বলেন, ‘এই ছবিতে নায়িকা নয়, একজন চরিত্রশিল্পী হিসেবে কাজের সুযোগ পেয়েছি। এখান থেকে যা শিখেছি, যা শিখছি, তা আমার অভিনয়জীবনের সামনের পথকে আলোকিত করবে।’

‘স্বপ্নজাল’ ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। তিনি জানান, গল্পের প্রয়োজনে কলকাতার মঞ্চে অভিনয় করতে হয়েছে তাঁকে। পরীমনি বলেন, ‘জীবনে কখনোই থিয়েটারে অভিনয় করিনি, অভিজ্ঞতাও ছিল না। মঞ্চে অভিনয়ের শুটিং করতে গিয়ে বুঝেছি, অভিনয়ের আসল জায়গা আসলে থিয়েটার। আর এর পুরো কৃতিত্বই পরিচালকের।’

পরিচালক জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে ছবির শেষ ধাপের কাজ শুরু হবে। চাঁদপুরের বিভিন্ন লোকেশনে সেই শুটিং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ‘স্বপ্নজাল’ ছবিতে পরীমনির নায়ক হিসেবে অভিনয় করছেন ইয়াশ রোহান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা