,

ট্রাম্পের বিজয়ে বলিউডের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

1478700615

আর এদিকে বলিউড তারকারা হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়ে টুইটারে নানান বক্তব্য দিচ্ছেন। বলিউড তারকা দিয়া মির্জা বলেন, ‘জলবায়ু পরিবর্তন হচ্ছে মানতে নারাজ একজন মানুষ বিশ্বকে নেতৃত্ব দেবে!’ রাধিকা আপ্তে লিখেছেন, ‘দুঃখজনক, জঘন্য ও ভীতিকর। কী যে আছে সামনে কে জানে!’

পূজা ভাট টুইটারে জানান, ‘বিজয়ের পর ট্রাম্প সিক্রেট সার্ভিসকে (গোয়েন্দা সংস্থা) সত্যিই ধন্যবাদ দিয়েছেন? হ্যাঁ, তিনি তা করেছেন। ডিজনিল্যান্ডে স্বাগতম।’ আর মাহিরা খান বলেন, ‘একেই বলে প্রথম শ্রেণীর দেশের রাজনীতি।’ অভিনেত্রীদের মধ্যে টুইংকেল খান্না লিখেছেন, ‘হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে শুধু একটি পরাবাস্তব দুঃস্বপ্নই মনে হবে না, নারী-বিদ্বেষ তার তুরুপের তাস দিয়ে জিতে গেলো। ট্রাম্প নির্বোধ আর বর্ণবাদী হলেও ঈশ্বরকে ধন্যবাদ তিনি অন্তত নারীবাদী নন!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে