,

ভোটের বদলে বুশের অভিনন্দন পেলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক :সর্বশেষ রিপাবলিকান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জর্জ ডব্লিউজ বুশ দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দিলেও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বুধবার সকালে এক বিবৃতিতে জর্জ বুশ ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের অভিনন্দন জানান।

45f27097233560a51b75ea38546209f9-58235faebe02f

মঙ্গলবার ভোটের সময় প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ভোট দেননি বুশ। শুধু তাই নয়, এবার তিনি প্রেসিডেন্ট কাউকেই ভোট দেননি। ব্যালটে প্রেসিডেন্টের ঘর ফাঁকাই রেখেছেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থীদের ভোট না দিলেও অন্যপদে ভোট দিয়েছেন বুশ।

বিবৃতিতে বুশ দেশের ও নতুন প্রেসিডেন্টের সাফল্য কামনা করেন।

রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করলেও দলটির সাবেক প্রার্থী ও প্রেসিডেন্টদের সমর্থন পাননি ট্রাম্প। এদের মধ্যে রয়েছেন, জর্জ বুশের বাবা জর্জ এইচ.ডব্লিউ বুশ, মিট রমনি ও জন ম্যাককেইন।

একমাত্র রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বব ডল সমর্থন দিয়েছেন ট্রাম্পকে। তিনি ১৯৯৬ সালে রিপাবলিকান টিকিট পেয়ে হেরেছিলেন নির্বাচনে।

ম্যাককেইন শুরুতে ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু নারীদের নিয়ে ট্রাম্পের অবমাননাকর বক্তব্য প্রকাশের পর সমর্থন প্রত্যাহার করেন তিনি। আর রিপাবলিকান দলের প্রার্থীতার লড়াইয়ে জর্জ বুশের ছেলে জেব বুশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ট্রাম্প। ফলে জেব বুশ এবারের নির্বাচনে কাউকেই সমর্থন দেননি। ছেলের পাশে থেকে বুশও কাউকে প্রেসিডেন্ট পদে কাউকে ভোট দিলেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা