,

‘আমাদের গণতন্ত্র সবসময়ই পুরুষদের পক্ষে’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সব সময়ই ‘হল্লাবাজ ও পুরুষদের পক্ষে’ বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপর বারাক ওবামা এক ভিডিও বার্তায় এ কথা বলেন।

obama1478684011

নিউ ইয়র্ক সিটিভিত্তিক আমেরিকান প্রাইভেট মিডিয়া কোম্পানি ‘বাজফিড’-কে দেওয়া ওই ভিডিও বার্তায় ওবামা বলেন, ‘আসুন এটি (ডেমোক্র্যাটদের পরাজয়) মেনে নিই। এটি ছিল আমাদের জন্য ক্লান্তিকর, উদ্বেগপূর্ণ ও পুরোপুরি বিপরীত ফলাফলের একটি নির্বাচন। তবে আমি সবাইকে জানাতে চাই যে, আমরা নতুন কাউকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে যাচ্ছি। তবে যেটি নতুন নয়, সেটি হলো আমাদের গণতন্ত্র সব সময়ই হল্লাবাজ ও পুরুষদের পক্ষে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান ওবামা। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে, যাই ঘটুক না কেন আগামীকাল সকালে সূর্য উঠবে এবং আগামীকালও আমেরিকা পৃথিবীর সবচেয়ে মহান রাষ্ট্র হিসেবেই বিবেচিত হবে।’

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে