,

এটা কষ্টকর, অনেক দিন এ বেদনা থাকবে : হিলারি

usa-election-clintonআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়ার পর দেওয়া প্রথম ভাষণে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন বললেন, আমি দুঃখিত। আমরা নির্বাচনে জিততে পারিনি। আমরা যে মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছিলাম তাতে বিজয়ী হতে পারিনি।’ তিনি বলেন, এটা কষ্টকর। এই ব্যথা দীর্ঘ সময় ধরে থাকবে।’

আজ বুধবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন এ কথা বলেন। কণ্ঠে দৃঢ় মনোভাব নিয়ে হিলারি বলেন,‘আমাদের প্রচারণা কেবল এক ব্যক্তি বা একটি নির্বাচনের জন্য ছিল না। যে দেশটিকে আমরা ভালোবাসি তার জন্যই এ নির্বাচন।’

হিলারি নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি দেশের স্বার্থে তাঁর সঙ্গে কাজ করতে চাই।

মার্কিন ইতিহাসে এবারের নির্বাচনের প্রচারণা ছিল সবচেয়ে তিক্ততাপূর্ণ। ভোটের ফলাফলেও এক বিভক্ত দেশের ছবি উঠে এসেছে। এ কথা স্মরণ করে হিলারি বলেন, ‘আমরা যা ভেবেছিলাম, যুক্তরাষ্ট্র তার চেয়ে অনেক বেশি বিভক্ত হয়ে পড়েছে এ নির্বাচনে।’ তিনি সবাইকে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে ভবিষ্যতের দিকে তাকানোর আহ্বান জানান।

হিলারির আগে তাঁর রানিং মেট টিম কেইন বক্তব্য দেন। হিলারির সঙ্গে ছিলেন স্বামী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে