,

বানর ও মাছের ভবিষ্যৎ বাণীই সত্যি হলো

monkey-sm1020161109195623মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে শুধু মানুষের মধ্যে নয়, যেন প্রাণীদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়েছিলো। নির্বাচন নিয়ে কল্প কথার গল্প কী কম হয়েছে! চলতি সপ্তাহে মার্কিন নির্বাচন নিয়ে গোটা বিশ্বে যখন উত্তেজনায় মুখর। ঠিক সেই মুহূর্তে ‘গেতা’ নামে চীনা এক বানর ডোনাল্ড ট্রাম্প জিতবে বলে ভবিষ্যৎ বাণী করে হইচই ফেলে দেয়।

জরিপের রিপোর্টে যেখানে হিলারি এগিয়ে, সেখানে ট্রাম্পের জয়ের কথা বললে অনেকেই প্রশ্নও তুলেন গেতার ভবিষ্যৎ বাণী নিয়ে।

এদিকে, মঙ্গলবার (০৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভোটের দিন ভারতের চেন্নাইয়ে ‘চাণক্য’ নামে এক জ্যোতিষী মাছ বলে, ‘ট্রাম্প জয়ী হবে’। এ নিয়েও বেশ আলোচনায় সরব ছিলেন বিভিন্ন দেশের মানুষ।

শেষ পর্যন্ত সব জরিপ, পরিসংখ্যান উড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। আর বাস্তবে রূপ নিলো বানর ‘গেতা’ ও মাছ ‘চাণক্য’ এর ভবিষ্যৎ বাণী।

ভবিষ্যৎ বাণীর প্রক্রিয়া যেমন ছিলো  

ট্রাম্প ও হিলারি ক্লিনটনের ছবি যুক্ত নৌকার মধ্যে ট্রাম্পের নৌকা থেকেই খাবার গ্রহণ করে চেন্নাইয়ের ‘চাণক্য’ নামে মাছটি। একবার, দুইবার নয়, সাতবার একই নৌকা থেকে সে খাবার গ্রহণ করে। আর সেটাই ট্রাম্প জেতার ভভিষ্যৎ বাণী বলে বিবেচনা করা হয়।

অপরদিকে, ট্রাম্পকেই আমেরিকানদের প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে ৫ বছর বয়সী চীনা বানর গেতা। কার্ড বোর্ড সাইজের ট্রাম্প ও হিলারির ছবি থেকে ট্রাম্পকেই বেছে নিয়েছে বানরটি। চীনের সিয়ানহু ইকোলজিক্যাল ট্যুরিজম পার্কে এমন ঘটনা ঘটে।

বানরটি ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলকে সঠিকভাবেই বেছে নিয়ে ভবিষ্যৎ বাণী করেছিলো বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে