,

ট্রাম্প–মেলানিয়ার ভোট দেওয়ার ছবি নিয়ে তোলপাড়!

cdd87cbd83bcd15283d6f83826641c6e-electionযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনের একটি কেন্দ্রে নিজের ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোট দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কা। তাঁরাও একই কেন্দ্রে ভোট দেন। মেলানিয়া ও ট্রাম্প দম্পতির ভোট দেওয়ার ছবি টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে। কারণ হলো ট্রাম্পের তাকানোর ভঙ্গি।

দ্য ইন্ডিপেনডেন্ট ও বিজনেস ইনসাইডারের খবর থেকে জানা গেছে, মেলানিয়া ও ট্রাম্প দম্পতি ট্রাম্প টাওয়ারের কাছাকাছি একটি পাবলিক স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন। ট্রাম্পের পাশের বুথে ভোট দেন মেলানিয়া। মেলানিয়া যখন ভোট দিচ্ছিলেন, তখন ট্রাম্প স্ত্রীর দিকে তাকান। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ট্রাম্প এমনভাবে মেলানিয়ার ব্যালটের দিকে তাকাচ্ছিলেন, তা দেখে মনে হতে পারে, ‘ভোট আমাকেই দিচ্ছেন তো’? ট্রাম্প অবশ্যই কী দেখছিলেন, তা আসলে স্পষ্ট নয়। কারণ, ট্রাম্প এই ছবি নিয়ে কিছু বলেননি। তবে ওই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানানজন নানান মন্তব্য করছেন।
একজনের মন্তব্য, ‘এই ছবিই সব বলে দিচ্ছে।’ অপরজনের একটু ঠেস দিয়ে মন্তব্য করেছেন, ‘হেলে দেখার ব্যাপারে আলাদা কিছুই মনে হতে পারে।’ অপর একজন বলেছেন, দেখুন ‘আস্থা’।

একজন টুইটারে ট্রাম্প ও তাঁর ছেলেও একটি ছবি পাশাপাশি দিয়েছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পও ভোট দেওয়ার সময় স্ত্রীর ব্যালটের দিকে তাকাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা