,

শ্রাবন্তীতে আপত্তি নেই প্রাক্তন স্বামীর

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ঢালিউড কিং খ্যাত শাকিব খানের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে তাকে।২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী। তারপর তাদের কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান। কিন্তু পরবর্তীতে তাদের সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি রাজিবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে কৃষাণ ভিরাজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী।

srabonti1478674182
রাজিব-শ্রাবন্তীর বিচ্ছেদের বিষয়ে এতদিন শ্রাবন্তী মুখ খুললেও তেমন একটা কথা বলতে শোনা যায়নি নির্মাতা রাজিবকে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাজিব। এ সময় প্রশ্ন করা হয়, সিনেমা নির্মাণ করতে গিয়ে যদি মনে হয় কোনো চরিত্রের জন্য শ্রাবন্তী উপযুক্ত তবে কী করবেন?

এমন প্রশ্নের উত্তরে রাজিব বলেন, ‘প্রযোজকের আদেশ থাকলে ডাকতে তো হবেই। আলবাত ডাকব। শ্রাবন্তী খুব ভালো অভিনেত্রী। ওর লুকস নিয়েও ইন্ডাস্ট্রি আপ্লুত। সিনেমায় তাকে নিয়ে আবার একসঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। আসলে বিচ্ছেদটা তো আর আড়ি-ভাবের খেলা নয়। থাকা গেল না, তাই একসঙ্গে থাকা হলো না। তবে কাজে এর কোনো প্রভাব পড়বে না।’

সম্পর্ক ভেঙে গেলেও মানুষের ভেতরে ইমোশন কাজ করে। এ প্রসঙ্গে রাজিব বলেন, ‘এত বছর একসঙ্গে ঘর করেছি, তার একটা প্রভাব তো আছেই। কিন্তু আমরা ইন্ডাস্ট্রির লোক অনেক বেশি প্র্যাকটিক্যাল। কাজের সঙ্গে সম্পর্ক গুলিয়ে ফেলি না। কাজের সময় তুমি আমার কেউ না, কেউ ছিলেও না। তুমি শুধুই আমার সহকর্মী। ব্যস।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে