বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হলারি হেরেছেন মাত্র ০.৪ ভাগ ভোটে

168781_173-550x330 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল ভোটে ২৮৯-২১৮ ব্যবধানে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বেশ বড় ধরনের ব্যবধানই মনে হতে পারে। তবে প্রকৃত ভোটে রিপাবলিকান প্রার্থী এবং ডেমোক্র্যাটিক প্রার্থীর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। মাত্র ০.৪ ভাগ। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ৪৭.৮ ভাগ ভোট। আর ডেমোক্র্যাটিক পার্টির হিলারি পেয়েছেন ৪৭.৪ ভাগ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে পরাজয় স্বীকার করে নিয়েছেন ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন।
আজ বুধবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ২৮৯টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প; হিলারি পেয়েছেন ২১৮টি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প।
এদিকে, পরাজয় স্বীকার করে নেওয়া হিলারি সমর্থকদের উদ্দেশে আজ কোনো বক্তব্য দেবেন না। এ ইঙ্গিত দিয়েছেন তাঁর প্রচারশিবিরের চেয়ারম্যান জন পোডেস্টা।
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সমর্থকদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করে পোডেস্টা বলেন, ‘অনেক রাজ্যে আমরা জয়ের কাছাকাছি রয়েছি। তাই আজ আর বলার মতো কিছু নেই।’
সমর্থকদের উদ্দেশে পোডেস্টা আরো বলেন, ‘আপনাদের কণ্ঠ এবং উদ্যম হিলারিসহ আমাদের জন্য ভীষণ উদ্দীপক। আমরা আপনাদের নিয়ে গর্বিত। আমরা তাঁকে (হিলারি) নিয়েও গর্বিত। তিনি দারুণ কাজ করেছেন এবং তাঁর কাজ এখনো শেষ হয়ে যায়নি। এখন চলুন ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং ভোটগুলো নিজেদের ঘরে আনি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ