বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প ২৪৭, হিলারি ২১৫

hilariআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রাথমিক ফলে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই চলছে। এতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেছনে ফেলেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে।

কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, টেনেসি, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, মিসিসিপি আর ওকলাহোমা অঙ্গরাজ্যে জয় পেয়েছে রিপাবলিকানরা। এগুলোসহ আরো কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্প ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ২৪৭টি।

ইলিনয়, ভারমন্ট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়ার ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া অঙ্গরাজ্যে ভোটের প্রাথমিক ফলে হিলারি শিবিরের জয়ের খবর দিয়েছে সিএনএন। এগুলোসহ আরো কয়েকটি অঙ্গরাজ্যে জিতে ২১৫টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ডেমোক্রেটরা।

এর আগে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের ভোটের ফল জানা গিয়েছিল। সেখানে হিলারি ৭১ দশমিক ৬৩ শতাংশ পেয়ে জয়ী হয়েছিলেন। আর ট্রাম্পের পক্ষে পড়েছে ২৪ দশমিক ১৬ শতাংশ ভোট। তবে গুয়ামে কোনো ইলেক্টোরাল ভোট না থাকায় এটি মূল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

তবে শুরুতেই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে জিতে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী লড়াইয়ে এগিয়ে গেলেও হিলারি প্রবল পরাক্রমে এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমগুলো। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের জয়জয়কার দেখা যায়। হোয়াইট হাউসে ক্ষমতায় বসতে গেলে তাঁকে মোট ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। আর গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি।

স্থানীয় সময় মঙ্গলবার উত্তর আমেরিকার বৃহত্তম রাষ্ট্র যুক্তরাষ্ট্রে সময়চক্রের ভিন্নতার কারণে ৫০ অঙ্গরাজ্যের একেকটিতে একেক সময় ভোট গ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় বেলা ১১টা থেকে ভোট শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট চলে বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ