,

সব জরিপই মিথ্যা প্রমাণিত

22আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়তে পারলেন না হিলারি। নির্বাচনের আগে বেশিরভাগ জরিপেই হিলারির জয়ের পূর্বাভাস দিলেও নির্বাচনে ঘটেছে পুরোপরি উল্টো ঘটনা।

স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে জয়লাভ করবেন ডোনাল্ট ট্রাম্প তা এখন সময়ের ব্যাপার মাত্র।

অথচ নির্বাচনের আগে রিয়েল ক্লিয়ার পলিটিকস নামে একটি জনমত জরিপকারী সংস্থা ৫ নভেম্বর সর্বশেষ জরিপটি চালায়। ওই জরিপে কলোরাডো, ফ্লোরিডা, মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও উইসকনসিনে হিলারি বিজয় হবেন বলে বলা হয়। এসব স্টেটে নির্বাচকমণ্ডলীর সদস্য সংখ্যা সর্বমোট ৯৭। আর এর বাইরে আরিজোনা, জর্জিয়া, আইওয়া, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা এবং ওহাইও স্টেটে ট্রাম্প বিজয়ী হবেন বলে জানানো হয়। এসব স্টেটে নির্বাচকমণ্ডলীর সংখ্যা ৭৬।

অর্থ এখানে পরিষ্কার। অর্থাৎ অনিশ্চিত এসব স্টেটেও হিলারি ক্লিনটন তার অবস্থান শক্তিশালী করেছিলেন বলে বলা হয়। কিন্তু তাতেও লাভ হয়নি।

এরআগেও সিএনএন, রয়টার্স, এনবিসি, নিউইয়র্ক টাইমসসহ প্রায় সব প্রতিষ্ঠানের পরিচালিত জরিপেই সবসময়ই এগিয়ে ছিলেন হিলারি। অন্যদিকে শুধু ফক্স নিউজ পরিচালিত জরিপে বলা হয়েছিলো ট্রাম্প জয়লাভ করবেন।

এ পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ৫৫৩টির ফলাফল জানা গেছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৪৪টি এবং হিলারি পেয়েছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট। সূত্র- বিবিসি, সিএনএন।

যিনি ২৭০টি ভোট নিশ্চিত করতে পারবেন, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা