,

‘বাহুবালি’র জন্য সব ছাড়তে রাজি কাজল!

kazalবিনোদন ডেস্ক : ‘বাহুবালি-২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। প্রথম পর্ব বলিউডের ইতিহাসে অন্যতম সফল একটি ছবি। তুমুল জনপ্রিয় এই সিনেমার তৃতীয় পর্ব যদি কখনো তৈরি হয়, সেখানে থাকার জন্য সবকিছুই করতে রাজি আছেন বলে জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল।

হিন্দুস্তান টাইমসকে কাজল বলেন, ” ‘বাহুবালি-তিন’ এ যদি অভিনয়ের সুযোগ পাই তবে তার  জন্য সবকিছু ছাড়তে রাজি আছি! এটাই হবে আমার প্রথম প্রাধান্য। সিনেমাটি না করলেও এটি দেখার সময় খুবই গর্ববোধ করছিলাম। এটা যেকোনো আন্তর্জাতিক সিনেমার সমকক্ষ।”

তিনি আরও বলেন, “‘বাহুবালি’ এমন একটি ছবি যা বার বার তৈরি হয় না। চাইলেই যে কেউ এমন একটি ছবি বানাতে পারবে না। যদি কখনো ‘বাহুবালি-তিন’ তৈরি হয় এবং তাতে অভিনয়ের জন্য সুযোগ পাই তাহলে তা আমার জন্য পরম সৌভাগ্যের ব্যপার হবে।”

ছবির পরিচালক এসএস রাজামৌলির প্রশংসায় পঞ্চমুখ কাজল বলেন, “রাজামৌলি স্যার আমার খুবই প্রিয় একজন পরিচালক। তিনি তার সিনেমার জন্য যোগ্যদেরকেই নিয়েছেন। তাদের দিয়েই কাজ করিয়েছেন যাদের তিনি উপযুক্ত ভেবেছেন এটার জন্য।”

বলিউডে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও এ মুহূর্তে তামিল ছবির কাজেই বেশি ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা