,

কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত ফলাফল: ট্রাম্প-হিলারি সমানে সমান

1455170266আন্তর্জাতিক ডেস্ক : তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দৌড়। বিভিন্ন রাজ্যের ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। এতে ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টির হিলারি ক্লিনটনের মধ্যে কারোরই একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে না। এক প্রার্থী এগিয়ে গেলে কিছু সময়ের মধ্যেই অপরজন তাকে ধরে ফেলছেন। চূড়ান্ত ফলাফল যে কারো অনুকূলে যেতে পারে। কে জয়ী হবেন তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। একেক জরিপে একেক কথা বলা হচ্ছে।

প্রেসিডেন্ট হতে মোট ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫০টির রাজ্যের মধ্যে ৪১টির ফলাফল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ২৪৪ টি পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ইলেক্ট্রোরাল ২০৯টি ভোট।

ট্রাম্প জয়ী হয়েছেন যেসব রাজ্যে
মিসৌরি, মন্টানা, লুইসিয়ানা, টেক্সাস, নেব্রাস্কা, কানসাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, উইমিং, মিসিপিসি, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ওকলাহামা, ওয়েস্ট ভার্জিনিয়া, কেন্টাকি, ইন্ডিয়ানা।

আর হিলারি জিতেছেন যেসব রাজ্যে
নিউ মেক্সিকো, ইলিনইস, নিউ ইয়র্ক, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেচটস, কানিকটিকাট, ম্যারিল্যান্ড, ভারমন্ট, নিউ জার্সি, ডেলাওয়ার, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা